টিআরপি বর্তমানে মেগা সিরিয়ালের অন্যতম মাপকাঠি যার মাধ্যমে নির্ণয় করা হয় ধারাবাহিকটি কতটা ভালো বা কতদিন চলবে। কারণ ধারাবাহিক জনপ্রিয়তা হারালে বা বা অপরদিকে থাকা ধারাবাহিকটির সঙ্গে সমানে সামনে টক্কর না দিতে পারলেন ইতি টানা হচ্ছে বড় বড় চ্যানেলের সমস্ত ধারাবাহিকেই। যেই কারণেই সম্প্রতি শেষ হয়েছে জি বাংলার বেশ কয়েকটি নতুন ধারাবাহিক যেমন রাঙা বউ, গৌরী এলো।
সেকারণেই গত সপ্তাহেই পর্দা থেকে বিদায় নিয়েছেন জি বাংলার একসময়কার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল। ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০২৩ সালের ৩০ জানুয়ারি। ধারাবাহিকটিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিতিক্ষা দাস, মৈনাক ব্যানার্জী, শ্বেতা মিশ্র, ঈশা এবং শমীক চক্রবর্তী। শুরু হওয়ার পর দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিকটি।
ধারাবাহিকটি মূলত স্টার জলসার ধারাবাহিক ইচ্ছে নদীর কাহিনীর থেকে অনুপ্রাণিত হয়েই বানানো হয়েছিল। তবে কয়েক মাস যেতেই ধীরে ধীরে কমতে থাকে ধারাবাহিকের জনপ্রিয়তা। তারপর ধারাবাহিকের টিআরপি বাড়ানোর জন্য ধারাবাহিকটির স্লট পরিবর্তন করাও বিশেষ ফল পায়নি চ্যানেল। ফলত অবশেষে ১ বছর ২ মাসের মাথায় শেষ হয়ে যায় অনেকেরই প্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল।
ধারাবাহিকটির মূল কাহিনী ছিল দুই বোন মেঘ এবং ময়ূরীর ওপর নির্ভর করে। রক্তে সমস্যার কারণে ময়ূরীকে রক্ত দিয়ে বাঁচতে রাখত মেঘ। তবে সবসময় সে মেঘকে হিংসা করত। তারপর কাহিনীতে আসে নতুন চমক যখন তাদের জীবনে আসে নীল। ময়ূরী নীলকে ভালোবাসলেও নীল সর্বদাই ভালোবেসেছে মেঘকে। বিয়ের দিনও সে মেঘের মাথাতেই সিঁদুর পরিয়ে দেয়। তারপর থেকেই ময়ূরী মেঘের সঙ্গে নীলের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে বারবার।
আরো পড়ুন: কেয়া বাত! কু’লা’ঙ্গা’র অয়নকে উচিত শিক্ষা দিতে তার মাথায় ঘোল ঢেলে জুতোর মালা পড়ল অখিলেশ দত্ত!
অনেকদিন ধরেই ধারাবাহিকের দর্শকরা জানতে চাইলেন তাদের পছন্দের অভিনেত্রী তিতিক্ষা দাসের নতুন ধারাবাহিক আসছে কিনা। সম্প্রতি অভিনেত্রী তার ইনস্টাগ্রামে তার একটি ছবি শেয়ার করেছেন সেটা দেখেই শুরু হয়েছে জল্পনা। জানা যাচ্ছে অভিনেত্রী স্টার জলসার নতুন একটি ধারাবাহিকের জন্য লুক সেটে গেছিলেন। তাহলে কি স্টার জলসার আসন্ন ধারাবাহিকে দেখা যাবে তিতিক্ষাকে, জানা যাবে খুব শীঘ্রই।
View this post on Instagram






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?