এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। এই ধারাবাহিকটি অল্প সময়ের মধ্যেই দর্শক মনে অল্প সময়েই বেশ ভালো জায়গা করে নিয়েছে। টিআরপিতে মাঝেমধ্যেই কামাল করে ফেলে এই ধারাবাহিকটি। কিন্তু ধারাবাহিকভাবে প্রথম পাঁচের মধ্যে থাকতে পারে না। এই সপ্তাহেও প্রথম পাঁচে থাকেনি এই ধারাবাহিকটি।
জি বাংলার এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের পর আবারও ছোট পর্দায় ফেরেন অভিনেত্রী অন্বেষা হাজরা। আর এই ধারাবাহিকেও কামাল করেন অভিনেত্রী। সন্ধ্যার চরিত্রটি দর্শকদের ভীষণ রকম পছন্দের। এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের পর্দায় সবথেকে প্রাণ খোলা নায়িকা তিনিই।

এই ধারাবাহিকের মূল গল্প বোন সন্ধ্যা এবং তারা দুজনেই একজন পুরুষকে ভালোবাসে। তারাও আকাশকে ভালোবাসে আবার সন্ধ্যাও আকাশকে ভালবাসে। কিন্তু আকাশ শুধুই তারাকে ভালবাসে। আর এই নিয়েই বিস্তর গন্ডগোল।
কিন্তু সম্পূর্ণভাবে পরিস্থিতির চাপে পড়েই সন্ধ্যা ও আকাশের বিয়ে হয়। পরবর্তীতে অবশ্য সন্ধ্যা জানতেও পারে যে তার স্বামী আকাশ অন্য কাউকে ভালোবসে। কিন্তু সেই মেয়ে যে খোদ তার নিজের বোন সেটা সন্ধ্যা জানার আগেই গল্প ঘুরিয়ে দেয় আকাশ। সন্ধ্যা ও তারা দুই বোনকে জব্দ করতে আকাশ তার গার্লফ্রেন্ড নয়নতারা সাজিয়ে এক অন্য মেয়েকে বাড়ি নিয়ে আসে।
আরও পড়ুনঃ প্রিয়তমার পর ফের বাংলাদেশি সিনেমায় ‘পিলু’ খ্যাত ঈধিকা! এবার নায়ক পরীমণির ছেড়ে যাওয়া বর
তারা ভালো করেই বুঝে যায়, আকাশ মিথ্যা বলছে। কিন্তু সে কিছু করতে পারছে না। তার হাতে কিছুই নেই। কিন্তু এই ঝগড়াঝাঁটি করতে করতেই আকাশ ভালোবেসে ফেলে সন্ধ্যাকে। আর এবার এই ধারাবাহিকে আগামী দিনে বদলাচ্ছে গল্প। পাঁচ বছর এগিয়ে যাচ্ছে গল্প! আর সেই গল্পে দেখা যাবে আকাশ-সন্ধ্যার ঘর আলো করে আসতে চলেছে তাদের সন্তান। অন্তঃসত্ত্বা সন্ধ্যা। তার বিশেষ যত্ন করছে আকাশ। এই রকম হলে নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরও।
View this post on Instagram






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!