সম্প্রতি স্টার জলসায় (Star Jalsha) এসেছে এক নতুন ধরণের গল্প নিয়ে ‘তোমাদের রানী’ (Tomader Rani)। আসার পর থেকেই এই মেগা চ্যানেলকে দিচ্ছে দারুন টিআরপি। যদিও কিছু দর্শকের মতে, ধারাবাহিকের টিআরপি আবার কমে যেতে পারে। কিন্তু বর্তমান পর্বগুলি ধারাবাহিকটিকে আরও জমিয়ে তুলছে।
উক্ত ধারাবাহিকটির গল্প অন্যান্য ধারাবাহিকের থেকে বেশ ইউনিক। চ্যানেলে লাগাতার একই গল্প দেখার পর এমন ইউনিক গল্প দর্শকদের খুব পছন্দ হয়েছে। ‘তোমাদের রানী’ ধারাবাহিকের প্রধান নায়ক দুর্জয় (Durjoy) ও নায়িকা রানীর (Rani) কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছিল। যদিও এই মেগার গল্প প্রেমের নয়, এবার ধারাবাহিকের গল্প তার নিজের উদ্দেশ্যে ফিরতে চলেছে।
দুর্জয়কে বিয়ে করে রানীর জীবনে আসতে চলেছে এক নতুন মোড়। নিজের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ করতে রানী বিয়ের দিনই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সে তাঁর ভালোবাসার মানুষ দুর্জয়ের হাত ধরে নিজের স্বপ্ন পুরণের দিকে এগোতে চেয়েছিল। কিন্তু দুর্জয় রানীর সঙ্গে বর্তমানে খারাপ ব্যবহার করছে। রাগের বশে সে রানীকে বিয়ে করেছে।
দুর্জয় প্রথমে এই সম্পর্ক থেকে নিজের হাত গুটিয়ে নেয়। কিন্তু রানী মনে সাহস নিয়ে দুর্জয়ের বাড়ি গিয়ে সকলকে সব জানায়। আর তারপরই দুর্জয় রানীর চাপে বিয়ে করে নেয়। তবে কি রানী আদোও দুর্জয়ের সাথ পাবে? নাকি বিয়ের পর আরও কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হবে রানীকে? এদিকে দুর্জয়ের বাড়ির কেউই রানীকে পছন্দ করে না।
আরও পড়ুনঃ প্রকাশ্যে গীতা এলএলবি-র খলনায়িকার নাম! দেখলেই হবে মাথা গরম
রানীর বেস্টফ্রেন্ড দেবযানীও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দুর্জয়ের বাড়িতে রানীর বাবা এসে আবারও দুর্জয়কে অপমান করে। এরআগেও দুর্জয়ের উপর রানীর নিখোঁজের দোষ চাপিয়েছিল। এবার রানীকে এসে তার বাবা বলে, যে মেয়ে তার বাবার কথা শোনে না, বাবাকে অপমান করে, সেই মেয়ে কোনওদিনও নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না, আর বাবার মুখে তা শুনে কান্নায় ভেঙে পড়ে রানী।
View this post on Instagram






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!