জি বাংলা (Zee Bangla) হোক বা স্টার জলসা (Star Jalsha) প্রতিটি চ্যানেলেই আসছে একের পর এক নতুন নতুন ধারাবাহিক। টিআরপি কমে যাওয়া ধারাবাহিকগুলিকে পর্দা থেকে বিদায় জানিয়ে চ্যানেল নিয়ে আসছে একের পর এক নতুন কাহিনীর ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেলগুলি। গত সপ্তাহেই স্টার জলসার পর্দায় এসেছে দুটি নতুন নতুন ধারাবাহিক।
স্টার জলসার পর্দায় ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক ভক্তির সাগর এবং রোশনাই। রামপ্রসাদ ধারাবাহিকের জায়গায় অর্থাৎ বিকেল সাড়ে ৫টায় শুরু হয়েছে ভক্তির সাগর। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আপনাদের প্রিয় টেলি অভিনেতা ঋজু বিশ্বাস। এছাড়াও লাভ বিয়ে আজকালের সময় অর্থাৎ রাত সাড়ে ৮ টায় স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক রোশনাই। শন বন্দ্যোপাধ্যায় এবং অনুস্কা গোস্বামী অভিনীত এই ধারাবাহিকটি ইতিমধ্যেই জায়গায় করে নিয়েছে দর্শকদের মনে।

তবে জি বাংলার অনুরাগীদের জন্য এসেছে নতুন সংবাদ। পর্দায় আসছে নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি। জানা গেছে বাংলা টকিজের ধারাবাহিক মন দিতে চাই পর্দা থেকে বিদায় নিয়ে আসছে সেই জায়গায় আসবে এই নতুন ধারাবাহিক। ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আপনাদের প্রিয় অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti)। এর আগে মিসিং ক্রুর ধারাবাহিক গৌরী এলোর মাধ্যমে পর্দায় দারুণ জনপ্রিয়া পেয়েছিলেন মোহনা।
গত বছরই পর্দা থেকে বিদায় নিয়েছে গৌরী এলো। তারপর শোনা যাচ্ছিল পর্দায় আসবে মোহনার নতুন ধারাবাহিক অবশেষে সত্যি হল সেই জল্পনা। সম্প্রতি হয়ে গেছে জি বাংলার আসন্ন এই ধারাবাহিকের প্রোমো শুটিং। তবে জানা গেছে এই ধারাবাহিকের প্রথম প্রোমোতে থাকছে না ধারাবাহিকের হিরো কিন্তু কেন? স্টুডিও সুত্রে জানা গেছে প্রোমো শুটিংয়ে ডাকা হয়েছিল নায়ক নায়িকা দুজনকেই কিন্তু নায়িকাকে নিয়ে সারাদিন শুটিং হলেও নায়ক সারাদিন ছিলেন মেকআপ রুমে।
আরও পড়ুনঃ অর্জুন নয় সূর্যের সঙ্গে পুনর্মিলন হল দীপার! সূর্যর মৃত্যুর শুনে বিয়ে ছেড়ে প্রাক্তন স্বামীর কাছেই ছুটে গেল দীপা! অনুরাগের আসন্ন পর্বে বিরাট চমক
এর আগেও গীতা LLB এবং রূপসাগরের মনের মানুষের প্রথম প্রোমোতেও ছিল না নায়ক। দ্বিতীয় প্রোমোতে মুক্তি পেয়েছিল নায়কের মুখ তবে এই দুই ধারাবাহিকের প্রথম প্রোমো শুটিংয়ে ডাকা হয়নি নায়কদের। কিন্তু কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi) ধারাবাহিকের প্রথম প্রোমোতে নায়কের ডেকেও কেন করানো হয়নি শুটিং? তবে কি এখনও কনফার্ম হয়নি নায়ক? উঠছে প্রশ্ন।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!