Anurager Chhowa Upcoming Update: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। একসময় ধারাবাহিকটি একটানা রাজত্ব করেছে টেলিভিশনের পর্দায়। এসভিএফ প্রযোজিত এই ধারাবাহিকটি প্রতি সপ্তাহে টিআরপি আসত ৮ +। যদিও বর্তমানে গল্পের নতুন ট্র্যা’কে খানিকটা কমে গেছে টিআরপি। তবে সূর্য আর দীপার জুটিকেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকরা।
তবে বিয়ে হলেও একসঙ্গে সুখে শা’ন্তিতে কখনই সংসার করা হয়নি দীপার আর সূর্যের। মিশকা এক পরিকল্পনা করে বারবার সূর্যের জীবন থেকে দীপাকে আ’লাদা করে দিতে স’ক্ষম হয়েছে। বর্তমানে যদিও পৃথক হয়ে গেছে সূর্য আর দীপার পথ। সূর্য না চাইলেও মিথ্যে বিয়ের বন্ধনে সে জড়িয়ে গেছে ইরার সঙ্গে। অপরদিকে দীপার জীবনে এসেছে অর্জুন। মায়ের সঙ্গে অর্জুনের বিয়ে দেওয়ার জন্যও নানা কর্মকাণ্ড করেছে সোনা আর রুপা। তবে অবশেষে ইচ্ছে পূরণ হয়েছে সোনা রূপার।
অনুরাগের ছোঁয়া আসন্ন পর্ব (Anurager Chhowa Upcoming Episode):
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা যাচ্ছে অর্জুনের বাড়িতে চলে এসেছে দীপা। প্রথমে মিথ্যে বিয়ের নাটক করলেও এবার সত্যি সত্যি অর্জুনকে বিয়ে করতে রাজি দীপা। পরিবারের সকলের সম্মতি নিয়েই হয়ে গেছে দীপা আর অর্জুনের আশীর্বাদ। যদিও পৃথা নানাভাবে চেষ্টা করেই চলেছে দীপা আর অর্জুনকে আ’লাদা করার।
তবে বিয়ে নিয়ে পরিবারের তোড়জোড় দেখে বিয়ে ভাঙার মো’ক্ষ’ম চা’ল চালল পৃথা। দেখতে দেখতে ঘনিয়ে আসল বিয়ের দিন। সকলের সামনে ভালো মানুষের অভিনয় করতে শুরু করল পৃথা। দীপার দুর্বলতা সূর্য, এই কথা জানতে পেরেই দীপার বিয়ের সময় দীপাকে ভু’য়ো ফোন করে পৃথা জানায় অ্যা’ক’সি’ডে’ন্ট হয়েছে সূর্যর। সূর্যর নাম শুনেই ছ’ট’ফ’ট করতে থাকে দীপা।
আরও পড়ুন: মনে পড়ে রাশি ধারাবাহিকের সেই দ’জ্জা’ল শাশুড়িকে? বয়সকালে একাকী নিঃ’সঙ্গ জীবন কাটা’চ্ছেন অভিনেত্রী ডলি বসু! কেমন আছেন তিনি?
দীপা অর্জুনকে বলে সূর্যের অ্যাক’সিডে’ন্ট হয়েছে তাই তাকে এখনই যেতে হবে। দীপাকে তখন অর্জুন বলে বিয়েটা করে তাকে সে নিজেই নিয়ে যাবে কিন্তু অর্জুনের কোন কথাই শুনতে নারাজ দীপা। লাবণ্যও দীপাকে বোঝানোর চেষ্টা করে বলেন এক্ষুনি সিঁদুরদান করেই তাঁরা সবাই যাবে সেখানে কিন্তু দীপা কারোর কোনও কথায় শুনতে চায়না। তবে কী অর্জুনকে বিয়ে করবে দীপা? নাকি সূর্যের প্রেমের কাছেই আবার ফিরতে হবে দীপাকে? কি মনে হয় আপনাদের?






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?