টিআরপি রেটিং একটু কম হলেই ভ্রূকুটি দিচ্ছে চ্যানেল। এই মুহূর্তে, বাংলা টেলিভিশনে বিনোদন চ্যানেলগুলির একটাই লক্ষ্য। টিআরপি তালিকায় এক নম্বর স্থান। এই টিআরপির ভ্রূকুটিতেই কয়েকদিন আগে বন্ধ হয়েছে স্টার জলসার জনপ্ৰিয় ধারাবাহিক পঞ্চমী। সেই স্লটেই এসেছিল স্টার জলসার জনপ্ৰিয় ধারাবাহিক ‘লাভ বিয়ে আজ কাল’ (Love Biye Aaj Kal)। যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনায় শুরু থেকেই টিআরপি তালিকায় বেশ ভালই ফল করছিল এই ধারাবাহিক।
ধারাবাহিকের শুরুতেই দেখা যায়, নায়ক-নায়িকার বিয়ে সুসম্পন্ন হয়েছে। মানে বিয়ের চুক্তি স্বাক্ষর করে বিয়ে। বাংলা ধারাবাহিকে এক্কেবারে নতুন ধারা কন্ট্রাক্ট ম্যারেজ ও সেই বিয়ে প্রেমের পরিণতি পায় কি করে দেখবে দর্শকরা। চুক্তির শর্ত দেখলে চোখ কপালে উঠবে আপনারও। ভাববেন এ কেমন বিয়ে। আসলে নায়কের প্রেম ভেঙেছে। তাই হঠাৎই বিয়ের সিদ্ধান্ত। চুক্তির প্রথম শর্ত, তাঁরা কেবল খাতায় কলমে স্বামী-স্ত্রী। ওমকারের প্রয়োজনে যে কোনও জায়গায় স্ত্রী হিসাবে উপস্থিত থাকতে হবে নায়িকাকে। তারা আলাদা বিছানায় ঘুমোবেন। কোনো রকম শরীরিক সম্পর্ক তাঁদের মধ্যে থাকবে না।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি দৃশ্য ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। দেখা যাচ্ছে, তানপুরা নিয়ে গান করছে শ্রাবণ। তবে শাস্ত্রীয় সঙ্গীত নয়। তানপুরা বাজিয়ে গাইছেন জনপ্রিয় আধুনিক হিন্দি গান। যা দেখে হাসির রোল নেট দুনিয়ায়। এক নেটিজেন বলছেন,’কে দেখে এসব সিরিয়াল?’
উল্লেখ্য, এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রবি শাহ। বাংলা টেলিভিশনের বেশ পরিচিত মুখ তিনি। পাশাপাশি বড় পর্দা এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন অভিনেতা। রাধা ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয়ে ফলে পেয়েছিলেন জনপ্রিয়তা। শেষ তাঁকে ‘ফাগুনের মোহনা’ ধারাবাহিকে পার্শ্ব নায়ক হিসেবে অভিনয় করতে দেখা যায়।
আরও পড়ুনঃ স্টার জলসা পারল না, করে দেখাল জি বাংলা! টলিউডের মহানায়ক প্রসেনজিৎ এবার বাংলা সিরিয়ালে
ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন মৌমিতা সরকার। পেশায় মডেল মৌমিতা ‘লাভ বিয়ে আজ কাল’এর হাত ধরেই টেলিদুনিয়ায় পদার্পন করেছেন। এটিই তাঁর প্রথম ধারাবাহিক। প্রথম প্রোমোতেই দর্শকদের মুগ্ধ করেছিলেন অভিনেত্রী। তাঁর এবং ওম সাহানির জুটি বেশ ভালই জনপ্রিয় দর্শক মহলে।
View this post on Instagram






‘৫ নম্বর বিয়ের মাত্র সাড়ে ৩ মাসেই সন্তান!’ মা হওয়ার সুখবর ভাগ করতে, সুস্মিতা রায়কে নিয়ে কটা’ক্ষে সরগরম নেটপাড়া! প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীর এক লাইনের জবাব ঘিরে নতুন বিতর্কের ইঙ্গিত? কী এমন বললেন তিনি?