সদ্য বিয়ের হ্যাটট্রিক পার করেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। শ্রীময়ী-কাঞ্চনের (Shreemoyee-Kanchan) বিয়ে এখনো টলিপাড়ার হট টপিক। গত ৬ মার্চ ছিল জুটির রিসেপশন। বিয়ের পর বেশ কিছুদিন কেটে গেলেও আলোচনার গতি কমেনি, তবে এরইমধ্যে শিরোনামে এলেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি। এবার কাঞ্চনকে ভুলে তিনিও নতুন করে জীবন শুরু করলেন। প্রিয় মানুষের সঙ্গে পিঙ্কির ছবি ভাইরাল সমাজমাধ্যমে।
কাঞ্চনের বিয়ের পরপরই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অকপট বক্তব্য রাখেন স্পষ্টবক্তা পিঙ্কি। অভিনেত্রী সরাসরি বলেন, বিবাহবিচ্ছিন্ন পুরুষকে বিয়ে করে ভুল করেছেন তিনি। এমনকি, শুধু মুখ দেখে বিয়ে করাটাও তাঁর উচিত ছিল না। কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি। অভিনেত্রী অনিন্দিতার সঙ্গে ডিভোর্সের পর পিঙ্কির হাত ধরেছিলেন কাঞ্চন।

অভিনেত্রী আরও বলেন, যে কোনও কাজ শুরুর আগে মানুষ যেমন পড়াশোনা করেন, তেমনি বিয়ের আগেও পড়াশোনা করার উচিত। তাঁর সাক্ষাৎকার দেখে উপচে পড়ে দর্শক মহলের শুভেচ্ছা। সবার একটাই কথা ভালো থাকুন তিনি। ভালো থাকো নিজের ছেলের সঙ্গে। আবার একজন কমেন্ট এও লেখেন, “তোমার সাক্ষাৎকার দেখে বিশ্বাস করো তোমার প্রেমে পড়ে গেছি।”
এসবের মধ্যে সম্প্রতি নিজের প্রিয় মানুষটির সঙ্গে ছবি শেয়ার করে চমকে দিলেন পিঙ্কি। কাঞ্চন ও পিঙ্কির সন্তান ওশ এখন মায়ের সঙ্গেই থাকে। নিজের সন্তান এখন প্রাণাধিক প্রিয় পিঙ্কির কাছে। তিনি বারবার বলেছেন, এখন তাঁর জীবন জুড়ে শুধুই ওশ। তার জন্যেই বেঁচে থাকা, তাঁর স্বপ্নগুলো পূরণ করা।

আরও পড়ুনঃ গল্পে টুইস্ট! পরিবারের কলঙ্ক অয়নকে উপযুক্ত শিক্ষা দেওয়ায় পর্ণার প্রশংসায় পঞ্চমুখ কৃষ্ণা আর অখিলেশ!
বৃহস্পতিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া সাইটে ছেলে ওশের সঙ্গে গালে গাল ঠেকিয়ে আদুরে ছবি পোস্ট করলেন পিঙ্কি। মা ও ছেলেকে দেখা গেল শীত পোশাকে। শেয়ার হওয়া ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখলেন ‘জেমস বন্ড’। এই ছবি দেখেই কমেন্ট বক্স ভরিয়েছেন নেটিজেনেরা। নিজেদের মতো করে ভালো থাকুক ওরা, এখন এটাই কামনা সবার।






“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?