বর্তমানে টলিউডে (Tollywood) চলছে বিচ্ছেদের মরসুম। কয়েকদিন ধরে যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদের খবরে জমজমাট ছিল নেটমহল। সম্প্রতি আবার অভিনেতা অর্জুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী শ্রীজার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মাঝেই বাংলা ধারাবাহিক দুনিয়ার এক নায়িকার (Bengali Serial Actress) বিয়ে ভাঙার খবর সামনে এসেছে।
স্টুডিওপাড়া সূত্রে খবর, তিন বছরের মাথায় ভাঙতে বসেছে জনপ্রিয় টেলি নায়িকার। ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন স্টার জলসার ‘গঙ্গারাম’ ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সোহিনী গুহ রায়। ধারাবাহিক চলাকালীনই কল্লোল চৌধুরীর সঙ্গে চার হাত এক করেছিলেন নায়িকা।

এই মুহূর্তে খবর, কল্লোল-সোহিনীর সুখের সংসারে নাকি চিড় ধরেছে। এ প্রসঙ্গে অভিনেত্রী সংবাদমাধ্যমকে সরাসরি জানান, ‘এই নিয়ে এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। বলতে পারেন, আমার পক্ষে কথা বলা সম্ভব নয়’। যদিও সোহিনীর বিয়ে ভাঙার গুঞ্জন এই প্রথম নয়। আগেও ডিভোর্সের গুঞ্জন নিয়ে কানাঘুষো চলে ছিল এক দফা।
যদিও আগের বার বিচ্ছেদের গুঞ্জন হেসেই উড়িয়ে ছিলেন অভিনেত্রী। তবে এবার ‘দ্বিতীয় বসন্ত’ নায়িকার তরফ থেকে তেমন কোনও আশ্বাসবাণী পাওয়া যায়নি। তাই আরও জোরালো বিচ্ছেদের গুঞ্জন। তার উপর সম্প্রতি কল্লোলকে সমাজমাধ্যমে আনফলো করেছেন সোহিনী।
আরও পড়ুন: শ্যামাসুন্দরী মায়ের দর্শন করলেন দিব্যজ্যোতি! টের পেলেন মায়ের উপস্থিতি
সমাজমাধ্যম থেকে মুছে দিয়েছেন ভালোবাসায় মোড়া সব ছবি। যদিও অভিনেত্রীর ফেসবুকে এখনও জ্বলজ্বল করছে কল্লোলের সঙ্গে একান্ত মুহূর্তের নানান ছবি। সদ্য ছিল নায়িকা জন্মদিনে। তাৎপর্যপূর্ণ ভাবে এদিনও দেখা মেলেনি তাঁর স্বামীর। স্ত্রীর জন্মদিনে একটি পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন (সরি)’। কেন প্রকাশ্যে স্ত্রীর থেকে ক্ষমা চাইলেন তিনি? ধোঁয়াশায় ভক্তমহল।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!