টলিউডের অন্যতম পরিচিত অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey) ও তাঁর অর্ধাঙ্গিনী দোলন রায় (Dolon Roy)-এর দাম্পত্য নিয়ে কাটাছেঁড়া কম হয় নি সমাজ মাধ্যমে। নিজের মেয়ের চেয়েও কম বয়সী দোলনকে ছিয়াত্তর বছর বয়সে বিয়ে করে সঙ্গী করেছিলেন দীপঙ্কর বাবু। তাঁদের সম্পর্কের বয়স প্রায় আড়াই দশক। শোনা যায়, প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দোলনের সঙ্গে লিভ ইন জড়ান দীপঙ্কর।
তবে একটানা তেইশ বছরের সহবাস আইনি পথে সিলমোহর পায় ২০২০ সালে। বর্তমানে অত্যন্ত সুখী দাম্পত্য দোলন-দীপঙ্করের। এই সম্পর্কে শারীরিক সুখ না মিললেও হাসিমুখে মানিয়ে নিয়েছেন দোলন। বরাবরই নিজেদের সহবাস, প্রেম ও গোপন বিয়ে নিয়ে অকটপ দুজনে। তবে এখান থেকেই প্রশ্ন ওঠে, দীপঙ্কর বাবুর প্রথম স্ত্রী কে ছিলেন?
অভিনেতা দীপঙ্কর দের প্রথম স্ত্রীর পরিচয়!
এতদিন পর্যন্ত শোনা যেত, দীপঙ্করের প্রথম স্ত্রী নাকি একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। তবে এর আগে তাঁর নাম-পরিচয়-ছবি সামনে আসেনি। তবে দীপঙ্কর নিজের লেখা বইতে প্রথম স্ত্রীর কথা খোলাখুলি বলেছেন। লেখিকা মৌমিতা দে-র ফেসবুক পোস্টে এদিন তাই উঠে এল দীপঙ্কর দে-র জীবনের অতীত অধ্যায়ের কথা।
অভিনেতা দীপঙ্কর দের প্রথম স্ত্রীর নাম হল বান্টি রোজ দে। যৌবন বয়সে যখন দিল্লিতে চাকরি করতেন অভিনেতা, তখনই আলাপ হয় বান্টির সঙ্গে। অবাঙালি খ্রিষ্টান তরুণী চাকরি করতেন দিল্লিতে। ঝকঝকে ব্যক্তিত্বের অধিকারী বান্টি ছিলেন এএসপি কোম্পানির রিসেপশনিস্ট পদে। সেখান থেকেই প্রথম আলাপে ভালোলাগা আর সেখান থেকে ভালোবাসা।
আরও পড়ুন: পুষ্প নেকলেস গেল কোথায়? পাড়া প্রতিবেশীর কুনজর থেকে সুধাকা বাঁচাতে এ কী কাণ্ড করলো তেজ?
তবে বান্টির সঙ্গে সংসার সুখের হয়নি দীপঙ্করের। স্বাভাবিকভাবেই আলাদা হয়ে যান দুজনে। এর মধ্যে দীপঙ্করের জীবনে আসেন দোলন। দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। পরবর্তীতে চার হাত এক হয়। দীর্ঘ সহবাসের পর ২০২০ সালে আইনি মতে বিয়ে করেন দীপঙ্কর এবং দোলন।






“রাজবীর সবার সঙ্গেই এমন…ওর একটা নিজস্ব ধরন আছে!” “ঘরে থাকতে হয়তো আমিই ওকে বেশি…” নন্দিনী বেরিয়ে আসতেই সৃজলার সঙ্গে রাজবীরের বাড়তি কথাবার্তা ও ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের জল্পনা, তবে কি বিগ বসের ঘরের সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে? এবার রাজবীরের স্বভাব নিয়ে মুখ খুলে ভিতরের সমীকরণে নতুন ব্যাখ্যা দিলেন নন্দিনী দত্ত! প্রেমিককে নিয়ে কী জানালেন অভিনেত্রী?