বাংলা সিনেমার দুনিয়ার অন্যতম জনপ্রিয়তম এবং ব্যস্ততম অভিনেত্রী হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। বলা বাহুল্য, বাংলা সিনে দুনিয়ার অন্যতম জনপ্রিয় এবং নামী তারকা হলেন তিনি। তবে ভীষণ রকম বিতর্কিত এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার জীবন সব ক্ষেত্রেই তার বিতর্কের অন্ত নেই।
আসলে বলাই যায়, এই অভিনেত্রী যাই করেন না কেন সেটাই সমালোচনার আওতায় চলে আসে। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং বিতর্ক যাকে বলে প্রায় সমার্থক শব্দ। রোজই তাকে ঘিরে কোনও না কোনও বিতর্কের জন্ম হয়। যদিও বিতর্ককে সঙ্গী করেই নিজের অভিনয় জীবন নিয়ে ব্যস্ত অভিনেত্রী।

বর্তমানে এসকে মুভিস-এর ব্যানারে তৈরি হচ্ছে তার নতুন ছবি ‘বাবুসোনা।’ আর এই ছবিতে শ্রাবন্তীর বিপরীতে দেখা যাবে অভিনেতা জিতু কমলকে। এটি মূলত হতে চলেছে একটি অ্যাকশন কমেডি সিনেমা। আর এই ছবির পরিচালনায় রয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। প্রায় ৪০-এর দোরগোড়ায় পৌঁছেও এই অভিনেত্রীর সৌন্দর্য্য, ফিটনেস কিন্তু আজও নজরকাড়া।

জানতে চান শ্রাবন্তীর ফিটনেসের রহস্য?
নিজের ফিগার ধরে রাখার জন্য এই অভিনেত্রী সকালে উঠে গরম জল খান। তারপর কলা, ডিমসেদ্ধ, দুধ খান। আর তারপর ব্রাউন রাইস, সবজি, গ্রিলড চিকেন বা মাছ, সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল আর ফলের রস খান অভিনেত্রী। একই সঙ্গে করেন শারীরিক কসরৎ। অভিনেত্রী মনে করেন হাসি খুশি থাকলে তার জেল্লা চেহারায় ধরা পড়ে।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!