জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। ধারাবাহিকটি একের পর এক চমক দিয়ে টিআরপি (Trp) তালিকায় রাজত্ব করে চলেছে। শুরু থেকেই দর্শকদের পছন্দের তালিকায় অন্যতম এই মেগা। তারপর যতদিন এগিয়েছে, ততই বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা।
‘ফুলকি’ আজকের পর্ব ২০শে জুলাই (Phulki Today Episode 20th July)
ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে, একের পর এক ঝড় সামলাতে গিয়ে নাস্তানাবুদ ফুলকি। ধারাবাহিকের দুই খলচরিত্র নাজেহাল করে ছেড়েছে নায়িকাকে। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে, কবে শেষ হবে রূদ্র ও শালিনীর খেলা? কবে রূদ্রর সত্যিটা জানতে পারবে হৈমন্তী? কবেই বা মিথ্যের পর্দা উঠবে রোহিতের চোখ থেকে। যদিও এরমধ্যেই বড় পরিবর্তন এসেছে ফুলকির জীবনে। নিখোঁজ হয়েছে শালিনী। শালিনীকে তোপ হিসেবে ব্যবহার করে রোহিতকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে রূদ্র।

ইতিমধ্যেই ধারাবাহিকের গল্পে দেখ গিয়েছে, জেঠুমণি ও রুদ্রর কথা শুনে আ’ত্ম’হ’ত্যা’র চেষ্টা করে রোহিত। যদিও ফুলকি এসে বাঁচিয়ে নেয় রোহিতকে। তারপরই ঘটে বড় অঘটন। পাওয়া যায় এক অজ্ঞাত পরিচয়ের ডেড বডি। যদিও দেহটি কার সে বিষয়ে স্পষ্ট জানে না অংশু। কিন্তু খবর শুনে ভেঙে পড়ে ফুলকি। তারই মাঝে রায় চৌধুরী বাড়িতে এসে পৌঁছয় রূদ্র।
বাড়িতে এসে সে রোহিত ও ফুলকিকে দোষারোপ করতে থাকে শালিনীর মৃত্যুর জন্য। যা শুনে অস্থির হয়ে ওঠে রোহিত। তাকে সামলে কোনও মতে হাসপাতালে আসে ফুলকি। অংশু আর ফুলকি রোহিতকে নিয়ে মর্গে যায়। ফুলকিও ভাবতে শুরু করে তবে কি সত্যিই শালিনী ম্যাডাম আর নেই? তারপর ডেডবডির মুখ থেকে চাদর সরায় ফুলকি।
আরও পড়ুন: সেনগুপ্ত বাড়িতে ধেয়ে আসছে বিপদ! নয়া রূপে গল্পে ফিরেছে খলনায়িকা, সূর্যের জন্য এবার খাল কেটে কুমির আনবে পরিবার
মৃতার মুখ দেখে রোহিত বুঝতে পারে সে শালিনী নয়। তারপরই ফুলকিকে জড়িয়ে ধরে। রূদ্রর বাঁকা হাসি নজর এড়ায় না ফুলকির। সে বুঝতে পারে এসবের পিছনে রূদ্রর কারসাজি রয়েছে। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও, আজও মনপ্রাণ দিয়ে শালিনীকে ভালোবাসে রোহিত। তাই ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, শালিনী যেখানেই থাকুক ভাল থাকুক। তারপরই এক চায়ের দোকানের সামনে শালিনীকে দেখে আঁতকে ওঠে রোহিত। তবে কি শালিনীকে খুঁজে বের করলো রোহিত? ফুলকি কি পারবে শালিনীকে খুঁজে বের করতে?






“বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুন্দরী নায়িকা কৌশানি, মা দুর্গার থেকেও বেশি সুন্দরী!” বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়নায় হবু বৌমা, প্রশংসায় খেই হারিয়ে মন্তব্য পিয়া সেনগুপ্তর! ছেলে বনি আবার ঘুরছেন আঁচল ধরে! ‘হাসবো না কাঁদবো বুঝতে পারছি না’, ‘আপনার থেকে সুন্দরী কেউ হতে পারে?’ ‘এমন শাশুড়ি আমাকেও দিও ভগবান’ নেটপাড়ায় তুমুল হাসাহাসি!