বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তিনি। ছোটপর্দায় তার অভিনয় বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। জয় কালী কলকাত্তাওয়ালি, চুন্নিপান্না, এই পথ যদি না শেষ হয় সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি চিনি ২ সিনেমার হাত ধরে পা রেখেছেন বড়পর্দায়। গতমাসেই স্টার জলসার পর্দা থেকে বিদায় নিয়েছে তার ধারাবাহিক সন্ধ্যাতারা। হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা কথা বলছে অভিনেত্রী অন্বেষা হাজরার (Annwesha Hazra)।
তবে উর্মি বলতেই যার কথা সবার আগে মনে পড়ে সে হল সাত্যকি সরকার। প্রথমা কাদম্বিনী, পথ যদি না শেষ হয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তিনি অভিনয় করছেন বাংলা টকিজের ধারাবাহিক মন দিতে চাই ধারাবাহিকে অরুণিমা হালদারের বিপরীতে। তিতির সমরাজের জুটি পর্দায় জনপ্রিয় হলেও এখনও যেন জুটিকে দর্শকরা ভুলতে পারেননি সেটি হল উর্মি এবং সাত্যকি সরকারের জুটি। অর্থাৎ এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের জুটি।
২০২১ সালের ১২ এপ্রিল ক্রেজি আইডিয়াসের প্রযোজনায় জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জী। এছাড়াও ধারাবাহিকের গুরুত্বপুর্ন চরিত্রে অভিনয় করেছিলেন মানসী সিনহা, অবন্তী দত্ত, সুমন্ত মুখোপাধ্যায়, তুলিকা বসু, রজত গাঙ্গুলি, নবনীতা দে, অভিজিৎ চক্রবর্তী, প্রিয়ম, বিশ্ববসু বিশ্বাস সহ একঝাঁক তারকারা।
তবে পর্দায় বেশ জনপ্রিয়তা লাভ করেছিল উর্মি এবং সাত্যকি র জুটি। দুষ্টু, মিষ্টি এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে উর্মি রক্ষিত এবং গম্ভীর, সহজ সরল মধ্যবর্তী পরিবারের ছেলে সাত্যকি সরকার। তাদের ভালোবাসা, ঝগড়া, খুনসুঁটি সবটা পর্দায় বেশ উপভোগ করেছিলেন দর্শকরা। একজন শিল্পপতি নাতনি উর্মির প্রেমে পড়ে এক সাধারণ যৌথ পরিবারের ছেলে সাত্যকি। চোখে অ্যাপ ক্যাব কোম্পানির স্বপ্ন নিয়ে তারা পার করেছে একের পর এক বিপত্তি। ১ বছর ৭ মাস সফলভাবে সম্প্রচারিত হওয়ার পর ২০২২ সালের ৯ ডিসেম্বর জি বাংলার পর্দা থেকে বিদায় নেয় এই পথ যদি না শেষ হয়।
আরো পড়ুন: বসের জন্য রান্না করতে গিয়ে মায়ের চক্ষুশূল রাই!অনির্বাণের কাছে অপমানিত হয়ে চাকরি ছাড়ছে সে!
যদিও আজও একইভাবে জনপ্রিয় এই জুটি। একসঙ্গে তাদের দেখা গেলেই অত্যন্ত খুশি হয় তাদের অনুরাগীরা। সম্প্রতি রুদ্র সাহার স্টাইলিংয়ের ফটো শুটে একসঙ্গে ক্যামেরাবন্ধী হন তারা। তাদের প্রথম লুক দেখেই আনন্দে আত্মহারা তাদের ভক্তরা। ছবিতে অভিনেত্রীকে দেখা গেছে একটি সাদা শাড়িতে এবং অভিনেতাকে দেখা গেছে সবুজ কুর্তায়। কখনও অভিনেত্রীর কানে ফুল গুঁজে দিচ্ছেন, কখনও অভিনেত্রীকে আলিঙ্গন করে আছেন তিনি। ছবিগুলো দেখে দারুণ খুশি দর্শকরা। আপনাদের কাদের কাদের ভালোলাগে উর্মি এবং সাত্যকি র জুটি? কারা চান আবার পর্দায় আসুক এই জুটি?






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!