Neem Phooler Madhu Today Episode: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই টিআরপি তালিকায় রাজত্ব কি এসেছে ধারাবাহিকটি। তবে এই দিনের পথ অতিক্রম করলেও এখনও স্লট হারিয়ে ধারাবাহিকটি। বরং দিনে দিনে বেড়েই চলেছে পর্ণা আর সৃজনের অনুরাগীদের সংখ্যা। তবে বর্ষার গল্প নিয়ে জমজমাট নিম ফুলের মধু।
সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে সোহিনী আর অর্ণবের সম্পর্কের ব্যাপারে জেনে গেছে বর্ষা। কিন্তু এই বিষয়ে কাউকে কিছু জানার আগে বর্ষার মাথায় মেরে অজ্ঞান করে দেয় অর্ণব। তারপরই বর্ষাকে নিয়ে গিয়ে কো’ঠায় বিক্রি করে দেয় সে। ওদিকে সিসিটিভি ফুটেজ দেখে ব্যাগের ব্যাপারে জানতে পারে পর্ণা আর সৃজন। তারপরই অর্ণবের বাড়িতে গিয়ে অর্ণবকে মারধর করতে শুরু করে সৃজন। নিজেকে বাঁচাতে ফের নতুন মিথ্যে বলে অর্ণব। সে জানায় ব্যাগে করে সে জিনিস নিয়ে গেছে ঠিক করাতে।
নিম ফুলের মধু আজকের পর্ব ২০ জুন (Neem Phooler Madhu Today Episode 20 June)
অর্ণবের কথা শুনে থানায় গিয়ে অর্ণবের বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় সৃজন আর পর্ণা। কিন্তু থানায় যাওয়ার পরই পুলিশ অফিসার অঙ্কিতা তাদের জানায় তিনি পর্ণা আর সৃজনকে অফিসিয়ালি কোনরকম সাহায্য করতে পারবে না কারণ ওপর তলা থেকে অর্ডার আছে। অঙ্কিতা ম্যাডামের কথা শুনে অবাক হয়ে যায় সৃজন আর পর্ণা। যদিও পর্ণা বুঝে যায় এই কেসের সঙ্গে কোন মন্ত্রী যুক্ত আছেন। কিন্তু সৃজনদের আশ্বাস দিয়ে অঙ্কিতা ম্যাডাম জানান তিনি অনিফিসিয়ালি তাদের সমস্ত রকমের সাহায্য করবেন।
পর্ণাকে জব্দ করতে অর্ণবের দিকে সাহায্যের হাত বেরিয়ে দিল ঈশা
তখনই পর্ণা তাকে বলে তিনি যেভাবেই হোক অর্ণবের কল রেকর্ডটা বের করে দিতে। পর্ণার কথায় রাজি হয়ে যান অঙ্কিতা ম্যাডাম। ওদিকে সোহিনীর সঙ্গে ফুর্তিতে মেতে ওঠে অর্ণব। ছেলের কান্ড দেখে অর্ণবের মা জিজ্ঞাসা করেন কি হয়েছে? তখন অর্ণব জানায় সে গিয়েছিল মন্ত্রী সুকুমার হালদারের বাড়ি। সমস্ত ঘটনা জানিয়ে তাদের টাকা দিয়ে এসেছে সে। বর্ষার নাম শুনেই তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় ঈশা। অর্ণবের কথা শুনে নিশ্চিন্ত হয়ে যায় অর্ণবের মা।
আরও পড়ুন: শ্বশুরবাড়ি ছাড়ল শীর্ষা, পুতুলকে অপমান করল তীর্থ, জোড়া সমস্যার সমাধান কিভাবে করবে শিমুল?
অঙ্কিতা ম্যাডামের সাহায্য বর্ষাকে বাঁচাল পর্ণা
এদিকে বর্ষার জেদ দেখে রোজি একজন ছেলেকে ডেকে জানায় বর্ষাকে জল, খাওয়ায় কিছু না দিতে। অন্যদিকে পর্ণাকে নিয়ে বাড়ি ফিরে আসে সৃজন। বর্ষার কোন খোঁজ পাওয়া যায়নি শুনে অজ্ঞান হয়ে যান কৃষ্ণা। তড়িঘড়ি কৃষ্ণাকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয় সকলে। তখনই পর্ণার ফোনে ফোন করেন অঙ্কিতা ম্যাডাম। তিনি জানান অর্ণব রোজির কো’ঠায় গিয়েছিল। এই কথা শুনেই যাওয়ার জন্য তৈরি হয়ে যায় পর্ণা। রোজির ডেরা থেকে বর্ষাকে কি বাঁচাতে পারবে পর্ণা, আপনাদের কি মনে হয়?






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?